• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ বিক্ষোভে গ্রেপ্তার ৪২৫

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন, যাদের মধ্যে ৪২৫ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন।

বিক্ষোভের ডাক দেয় ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের প্রচারণা সংগঠন। তারা এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন করেছে। প্ল্যাকার্ডে ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা থাকায় অনেকে নির্বিচারে গ্রেপ্তার হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার পাশাপাশি বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে। এসময় লাঠিপেটায় আহত হয়ে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে এবং ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের অভিযোগ আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছেন এবং গালিগালাজ সহ্য করতে হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান