• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। রোববার দুপুরে পাবনার বেড়া উপজেলার সিএনবি মোড়ে।
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। রোববার দুপুরে পাবনার বেড়া উপজেলার সিএনবি মোড়ে।

পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। তারা জানিয়েছেন, আসন পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেড়ার সিএনবি মোড়ে অবরোধ চলেছে। এই সময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন –

‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চায়’, ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘গণদাবি অমান্য হলে গণ আন্দোলন’ x ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না’।

অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন খাজা ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী।

ফজলুর রহমান ফকির বলেন, “৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়া ও বেড়া উপজেলার মিলেমিশে গঠিত ছিল। কেন বেড়া উপজেলাকে বাদ দিয়ে পাবনা-২ এর সঙ্গে যুক্ত করা হলো, তা বোধগম্য নয়। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসন পুনর্বহাল করতে হবে। তা না হলে আমরা আন্দোলন জোরদার করব।”

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান,  অবরোধ চলাকালীন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ১২টার দিকে অবরোধ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে নিয়ে পুনর্গঠিত হয়েছে, আর বেড়া উপজেলা পুরোপুরি পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও