• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

গাজায় ২৪ ঘণ্টায়  নিহত আরও ৫২

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। সংস্থাটি বলছে, “ইসরায়েল একটির পর একটি যুদ্ধাপরাধ করছে।”

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে হুমকি দিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দিনভর ইসরায়েলি হামলায় অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশু রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে টার্গেট করছে এবং জীবনরক্ষাকারী সহায়তা সরবরাহ বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, “গাজার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে।”

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫০টিরও বেশি ভবন ধ্বংস এবং ১০০টির ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর শিবিরসংলগ্ন এলাকাও হামলার নিশানায় পরিণত হয়েছে।

গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক জানান, “একটির পর একটি সুউচ্চ ভবন ভেঙে পড়তে দেখা হৃদয়বিদারক। এগুলো শুধু ভবন নয়, মানুষের বেঁচে থাকার জরুরি সেবাগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার নিহতদের মধ্যে ৩২ জন ছিলেন গাজা শহরের বাসিন্দা। ক্ষুধা ও অপুষ্টিতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। ইসরায়েলের অব্যাহত অবরোধ ও সাহায্য ঠেকিয়ে দেওয়ায় এ মানবিক বিপর্যয় গভীর হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ওসামা বালউশাও রয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ২৫০ সাংবাদিক নিহত হয়েছেন-যারা সবাই ফিলিস্তিনি। বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে ইসরায়েল নিষেধাজ্ঞা আরোপ করায় এটিকে আধুনিক ইতিহাসের সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বর্ণনা করা হচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজায় একটি ট্যাংকের নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তাদের চার সেনা নিহত হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান