• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ইউক্রেনে পেনশনের লাইনে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৪

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রাশিয়ার বিমান হামলায় পেনশন নিতে দাঁড়ানো বেসামরিক মানুষদের লক্ষ্য করা হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে দোনেৎস্কের ইয়ারোভা গ্রামে এই হামলা ঘটে। নিহতরা সবাই সাধারণ নাগরিক এবং তারা পেনশন উত্তোলনের জন্য সেখানে জড়ো ছিলেন। ইয়ারোভা গ্রাম ফ্রন্টলাইনের খুব কাছাকাছি, তাই রুশ বাহিনী অগ্রসর হওয়ায় অঞ্চলটি বিশেষ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হবে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার ৪২ মাস পরও এ ধরনের হামলা চলছেই।

গত আগস্টের শেষ দিকে কিয়েভে রাশিয়ার বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন। জেলেনস্কি বলেছেন, এই হামলার কোনো ব্যাখ্যা নেই এবং বিশ্ব আর নীরব থাকতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-২০ দেশগুলোকে রুশ এ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু