• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নেপালে বিক্ষোভে বিনোদন তারকাদের সমর্থন

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পি.এম.
শেয়ার করুন 0
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা-ছবি সংগৃহীত
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা-ছবি সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তরুণসমাজ রাজপথে নেমে আসে। ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, এই আন্দোলনে দেশের বিনোদন অঙ্গনের খ্যাতনামা তারকারাও সমর্থন জানিয়েছেন। এতে আন্দোলনের গতি আরও বেড়েছে।

অন্য তারকাদের মতো নেপালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাও পাশে দাঁড়িয়েছেন। তিনি ইনস্টাগ্রামে রক্তাক্ত জুতার ছবি পোস্ট করে লিখেছেন- ‘নেপালের জন্য ব্ল্যাক ডে।’

অভিনেতা-পরিচালক নিসচল বসনেত এক ভিডিওবার্তায় বলেন, “ক্ষমতায় গিয়ে নেতারা সাধারণ নাগরিকদের ভুলে যান। তবে এবারের আন্দোলন ভিন্ন-এটি নেতৃত্ব দিচ্ছে তরুণ নেপালিরা, যারা জবাবদিহি চাইছে।”

গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত জানান, তিনি তার দুই ভাইকে ২৫ হাজার রুপি করে পাঠিয়েছেন বিক্ষোভকারীদের জন্য পানি ও খাবারের ব্যবস্থা করতে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং ক্লান্ত হওয়া যাবে না।

এছাড়া অভিনেত্রী কেকি অধিকারী, বর্ষা রাউত, অনমোল কেসি, প্রদীপ খাড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল, সমীক্ষা আধিকারীও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল