• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

খাগড়াছড়িতে তিন পাহাড়ি সংগঠনের অবরোধ

  খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির তিন সড়কে তিন পাহাড়ি সংগঠনের অবরোধ চলাকালে টায়ার ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়াসহ বিভিন্নভাবে যান চলাচলে বাধা দেন পিকেটাররা। বুধবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ 
খাগড়াছড়ির তিন সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে তিন পাহাড়ি সংগঠন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই  কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। 

গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ির তবলাপাড়ায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে গ্রামবাসী আটক করে। তাদেরকে ছাড়িয়ে আনতে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে দাবি করে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। ওই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনগুলো।
  
জেলার মানিকছড়ির তবলাপাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি; এই তিনটি পাহাড়ি সংগঠন এই অবরোধের ডাক দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়ে দেন  অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। এছাড়া অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করার চেষ্টা করছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধের কারণে কয়েকটি সড়কে যানবাহন চলাচল সীমিত থাকলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কিছু স্থানে সড়কে টায়ার পুড়ালেও তা সরিয়ে ফেলা হয়েছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও