• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মধুপুরে গণপিটুনিতে চোরের মৃত্যু

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক চোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে আনুমানিক ৪টার দিকে হলুদিয়া গ্রামের আবুল উদ্দিনের বাড়িতে অটোরিকশা চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এক ব্যক্তি। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সকাল ৮টার দিকে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত