• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে সুরক্ষা মেলা অনুষ্ঠিত

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙে ফেলি সব অন্তরায়" এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় গণনাটক, কুইজ প্রতিযোগিতা, গণ স্বাক্ষর, সফল মায়েদের অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ মাঠে এ কিশোর কিশোরী মেলা অনুষ্ঠিত হয়। 

বেলগাছা যুব সংগঠন, কুড়িগ্রাম এর আয়োজনে অনুষ্ঠানে সহযোগীতা করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট, আরডিআরএস, বাংলাদেশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বেলগাছা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান খলিল, জাতীয় যুব শক্তির আহ্বায়ক ও গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এম. রশিদ আলী, ওয়ার্ল্ড ভিশন, কুড়িগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, কুড়িগ্রাম সদর উপজেলা যুব ফোরাম এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ,   আরডিআরএস, বাংলাদেশ এর ফিল্ড ফ্যাসিলেটর সাবরিনা সুমি, বেলগাছা যুব সংগঠন এর সভাপতি মালতী রানী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুরাদ রায়হান প্রমুখ। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেলগাছা যুব সংগঠন এর সাধারণ সম্পাদক রাফী ইসলাম। 

মেলায় ৪টি স্টল বসে। অনুষ্ঠানে ৩ জন সফল মা ও ১ জন সফল বাবাকে পুরুস্কৃত করা হয়। এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও