• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নেত্রকোণায়

ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রদল সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
ছাত্রদল সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে কেন্দ্রীয় কমিটি থেকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে এমন ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুরে সারোয়ার জাহান এলজিইডির নির্বাহী প্রকৌশলীর রুমে বসে কথা বলছিলেন। এ সময় সুমন নামের এক যুবক সারোয়ার জাহানকে ডেকে বাইরে নিয়ে আসেন এবং বাইরে উপস্থিত থাকা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সারোয়ার জাহানকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।

বিষয়টি নিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ গণমাধ্যমকে জানান, আমি ছুটিতে আছি, তবে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিষয়টি আমলে নিয়ে অনিক মাহমুদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরীত নোটিশে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে অনিক মাহমুদ চৌধুরীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩