• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাঁশখালীতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তার উপর থেকে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পৌরসভার মিয়ার বাজারে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম।

দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি এবং সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে জনসাধারণের অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

অভিযানের সময় ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ফুটপাত পথচারীদের জন্য, ব্যবসার জন্য নয়। তাই কেউ ফুটপাত দখল করে বসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩