• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কক্সবাজারে যাওয়ার পথে সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজারে চট্টগ্রামমুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) চট্টগ্রাম যাওয়ার পথে ঠাকুরদিঘী বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টে উ, ১১-৭১৬৮) পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারের সামনের অংশ কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। 

এ সময় প্রাইভেটকারে থাকা ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের মৃত এমদাদুল হকের ছেলে গোলাম সারোয়ার (৪২) এবং তার শিশু কন্যা মুসকান (৩) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও চারজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহানউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের এবং স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও