• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পাংশায় কলেজ শিক্ষক সমিতির সম্মেলন ও নতুন কমিটি গঠন

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পাংশা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা মহিলা কলেজে
বাকশিস পাংশা উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাকশিস রাজবাড়ী জেলা শাখা'র যুগ্ম-আহ্বায়ক এম. জিন্নাহ'র সভাপতিত্বে ও সদস্য মো. আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ.আর মাহমুদুল হক রোজেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাকশিস রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।

স্বাগত বক্তব্য রাখেন বাকশিস রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব ও জামালপুর কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মামুন।

এসময় উপস্থিত ছিলেন, কারিগরি কলেজ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, বাকশিস রাজবাড়ী জেলা শাখার সদস্য মো. আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর পাংশা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ. জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল আমিন ফিরোজ, সহ-সভাপতি-১ ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক আহসান উল্লাহ, সহ-সভাপতি-২ মাছপাড়া কলেজের প্রভাষক আতিয়া সুলতানা, সাধারণ সম্পাদক পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ (তোফাজ্জেল), সাংগঠনিক সম্পাদক পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ।
সম্মেলন শেষে উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও