• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

  শেরপুর প্রতিনিধি
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪), সিপিসি-১, জামালপুরের দুটি পৃথক অভিযানে ৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার এবং খবির ওরফে কবির নামে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর ২০২৫ রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও কালাপানি এলাকার জনৈক আমিরের বাড়ির পাশে লিচু বাগানের সামনের কাঁচা রাস্তায় কিছু মাদক কারবারী অবৈধ মদ স্থানান্তরের জন্য অবস্থান করছে।র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে আসমত আলী (৩০), মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং মো. ইয়াসিন আলী (২৬) – এই তিনজন মাদক ব্যবসায়ীর নাম জানা যায়। তারা সকলেই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় র‌্যাব-১৪ এর অপর একটি দল নালিতাবাড়ী থানার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারেন্টভুক্ত আসামী পুর্ব সমশ্চুরা এলাকার মৃত মান্নাত আলীর ছেলে খবির ওরফে কবির (২৫)কে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও