• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শিক্ষাক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন

  নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ:  ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

শিক্ষাক্ষেত্রে চলমান বৈষম্য, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সরকারের অবহেলা এবং শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিবার, নলছিটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে চলমান বৈষম্য অবিলম্বে বন্ধ করতে হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিনে আমিন। সঞ্চালনায় ছিলেন খাওক্ষীর মেহেদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম সরোয়ার।

আলোচনায় অংশগ্রহণ করেন নলছিটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন, ভৈরবপাশা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা জাকির হোসেন, গোলাম মস্তফা মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন পান্নু, দফদবিয়া কলেজের প্রভাষক শফিকুর রহমান, কামদেবপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আঃ আজিজ মাদ্রাসার সুপার মাওলানা আমির হোসেন, জুরকাঠি মাদ্রাসার সহকারী মৌলবি মাওলানা আবু তালেব, নলছিটি সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক রহিম মুন্সি এবং ডেবরা মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান।

বক্তারা জানান, শিক্ষকদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষের পাঠদান স্থগিত থাকবে এবং ঢাকা কেন্দ্রিক চলমান আন্দোলনে অংশগ্রহণের জন্য সকল শিক্ষককে আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা-মশিউর রহমান রাসেল/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও