• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি গ্রেপ্তার


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ১০:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোররাত ৩টার দিকে দেবহাটা উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনজীর হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি এবং সাতক্ষীরার শ্যামনগরের নকিপুরের আব্দুল্লাহ আল মামুন ওরফে বালু মামুনের স্ত্রী।

বেনজীর হোসেন নিশি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তারের খবর জানানো হলেও সাতক্ষীরা জেলা পুলিশের কোনো উইং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারছিল না।  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩