• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

'নবীরা বলে গেছেন, কিয়ামত শুরু হবে মধ্যপ্রাচ্যেই:ডোনাল্ড ট্রাম্প’


প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

নবীরা বলে গেছেন, পৃথিবীর ধ্বংসযজ্ঞ বা কেয়ামত মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে’- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনার একপর্যায়ে এ কথা বলেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) মার্কিন পডকাস্টার জো রোগানের এক অনুষ্ঠানে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। শনিবার সেটি ইউটিউবে প্রচার করা হয়। এর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, পডকাস্টে ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে তিনি প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনামুখর ছিলেন। একপর্যায়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ইস্যু আলোচনায় উঠে আসে।

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানী আগামী ৫ নভেম্বর

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানী আগামী ৫ নভেম্বর

এ সময় সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সম্বোধন করে ট্রাম্প জানান, তিনি এই অঞ্চল সম্পর্কে নবীদের ভবিষ্যদ্বাণী বিশ্বাস করেন। তিনি দাবি করেন, এটি এমন এক অঞ্চল যেখান থেকে বিশ্বের ধ্বংসযজ্ঞ বা কেয়ামত শুরু হবে।

ট্রাম্প উপস্থাপককে লক্ষ করে বলেন, ‘এমন কিছু নবী আছেন যারা বলেছেন- মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি জানেন, তাই না?’

নবীরা বলে গেছেন, কিয়ামত শুরু হবে মধ্যপ্রাচ্যেই’

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলছেন ট্রাম্প-কমলা

ইসরায়েলের যুদ্ধের প্রতি তার সমর্থন ব্যক্ত করে ট্রাম্প বলেন, বাইডেন ইসরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে। আমার মনে হয়, তারা (ইসরায়েল) যদি বাইডেনের কথা শুনত, তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো। ভবিষ্যতেও বাইডেনের পরামর্শ ইসরায়েলে শোনা উচিত হবে না।

এদিকে ট্রাম্প শুক্রবার (২৫ অক্টোবর) মিশিগানে একটি সমাবেশে ইরানে ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে কথা বলেছেন । তিনি বলেন, ‘ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল আক্রমণ করছে। আমাদের একটি যুদ্ধ চলছে এবং তিনি (কমলা হ্যারিস) পার্টি করছেন।’ তখন হ্যারিস টেক্সাসে একটি অনুষ্ঠানে ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবার ইতিহাসের অন্যতম কঠিন লড়াই হয়ে উঠেছে। আগামী চার বছরের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির শাসনভার কার হাতে যাবে, তা নির্ধারণে এখন শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় জয়ী হতে দুই প্রার্থীর অন্যতম অস্ত্র ইসরায়েল। কে কত ইহুদিপ্রেমী তা প্রমাণে কয়েক মাস যাবৎ বাগ্‌যুদ্ধ চলছে।

ইহুদিপ্রেম প্রমাণে ট্রাম্প যেমন প্রচার চালাচ্ছেন তেমনি কমলা হ্যারিসকে ইহুদিদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাও অব্যাহত রেখেছেন। জো রোগানের অনুষ্ঠানেও ট্রাম্পের একই মনোভাব দেখা গেল।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু