• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
মাদক ব্যবসায়ী, চাঁদা ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং
মাদক ব্যবসায়ী, চাঁদা ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং

বরগুনা প্রতিনিধি

মাদক ব্যবসায়ী, চাঁদা ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে বরগুনার বেতাগীতে বিএনপি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের নির্দেশনায় পৌরশহরসহ উপজেলার ৭টি ইউনিয়নে এ মাইকিং করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বরগুনার বেতাগী উপজেলায় মাদক ব্যবসায়ী ও অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে ও সালিশ বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

মাইকিংয়ে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, বিএনপি বা বিএনপির কোনো নেতার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখল, সালিশ বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনসহ কোনো ধরনের বেআইনি কার্যক্রমে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন অথবা তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করুন অথবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতাদের অবহিত করার জন্য অনুরোধ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক।’

মাইকিংয়ের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। বিএনপি মাইকিং করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কবার্তা জানিয়ে চাঁদাবাজির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন স্থানীয় প্রশাসন কঠোরভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এমনটাই দাবি তাদের।

বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার