• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘সমন্বয়ক’ পরিচয় প্রদানকারী ও তার সহযোগী গ্রেপ্তার


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পি.এম.
শেয়ার করুন 0
‘সমন্বয়ক’ পরিচয় প্রদানকারী ও তার সহযোগী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চোরাচালানের চিনি, জিরাসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী।  তাদের মধ্যে একজন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে দাবি করেছেন।

বুধবার (২২ জানুয়ারী) বিকালে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আটক যুবকেরা হলেন জিল্লুর রহমান ওরফে হৃদয় (২৮) ও মো. মাসুদ রানা (২৭)। জিল্লুর রহমান আমুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মাসুদ রানা রহিমগঞ্জ ইউনিয়নের মৃত আবদুর রশিদের ছেলে। জিল্লুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক দাবি করেছেন। 

ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহ জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘হয়তো তারা আন্দোলনের কর্মী হতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমি তাদের চিনি না। আন্দোলনের কর্মী অথবা সমন্বয়ক যেটাই হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হলে তাদের আইনের আওতায় আনা হোক’।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩