• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ফেনীতে শ্রাবণের কবর জিয়ারত করলেন জামায়াত আমির


প্রকাশ:  ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ফেনীতে শ্রাবণের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

ফেনী প্রতিনিধি 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন ফেনীর ইশতিয়াক আহমেদ শ্রাবণ। মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোঁড়া গুলিতে শহিদ হয়েছিলেন এই তরুণ। এবার শ্রাবণের কবর জিরায়ত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সোমবার (৩ জানুয়ারি) সকালে ফুলগাজীর আনন্দপুরে গিয়ে শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শ্রাবণের বাবা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারটির খোঁজ নেন। 

কবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহিদের মা-বাবা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সব পিতা-মাতার ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় শহিদদের কৃতজ্ঞতার কথা স্মরণে রাখব।’

তিনি আরও বলেন, ‘শহীদেরা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াত সর্বোচ্চ চেষ্টা করবে।’

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩