• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের


প্রকাশ:  ৪ মার্চ ২০২৫, ০৭:০৪ পি.এম.
শেয়ার করুন 0
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পোর্কন্নয়ন এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান। এ দুটি প্রচেষ্টার অংশ হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (৪ মার্চ) জানিয়েছে, হোয়াইট হাউজ পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার একটি তালিকা প্রস্তুত করতে বলেছে। এই তালিকায় থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে মস্কো ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। এই আলোচনার লক্ষ্য থাকবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভালো করা।

হোয়াইট হাউজের নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজও শুরু করে দিয়েছেন। তারা রাশিয়ার নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেবেন। যারমধ্যে থাকবেন রুশ ধনকুবেররাও। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কী চাইবে সেটি স্পষ্ট নয়।

রাশিয়ার বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ। যদি তাদের এই তেল শিল্পের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলে জ্বালানির দাম বাড়া ঠেকানো যাবে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন মস্কোর ওপর শত শত নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই রাশিয়ার সঙ্গে আবারও ভালো সম্পর্ক গড়ার দিকে নজর দেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক মাস না যেতেই গত ১২ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তিনি প্রতিশ্রতি দেন দ্রুত সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান