• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কিছু পাওয়ার আশায় নয়

দেশকে ভালোবেসে শহিদরা জীবন দিয়েছেন- হাসনাত আব্দুল্লাহ


প্রকাশ:  ৫ মার্চ ২০২৫, ০৭:৫০ পি.এম.
শেয়ার করুন 0
দেশকে ভালোবেসে শহিদরা জীবন দিয়েছেন- হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদরা জীবন বিলিয়ে দিয়েছেন দেশটাকে ভালোবেসে। তারা কোনো কিছু পাওয়ার আশায় জীবন দেননি। এসব শহিদের দায়ভার আমাদের ওপর রয়েছে। তাদের দায়িত্ব আমাদের ওপর রয়েছে। ভুলে গেলে চলবে না- এ অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের দায়বদ্ধতা এবং তাদের রক্তের দায়বদ্ধতা আমরা যারা জীবিত আছি তাদের ওপর রয়ে গেছে।

তিনি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক সচেতন মানুষকে এসব আহত নিহতদের দায় নিতে হবে। তারা রাস্তায় আন্দোলনে নেমে জীবন দিয়েছেন নিজের প্রাপ্তির জন্য না। নিজে কিছু পাবে এবং পদ-পদবি পাবে- এমন কিছু প্রত্যাশা নিয়ে তারা আন্দোলনে এসে জীবন দেননি। জীবন দিয়েছেন মানুষের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের জন্য। তারা জীবন দিয়েছেন দেশটাকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্য, দেশের ভালোর জন্য।

বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয়ে মারা যাওয়া ভ্যানচালক আব্দুস সামাদের জানাজাপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেবিদ্বার উপজেলা ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

হাসনাত বলেন, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের গণআন্দোলনের কারণেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। সাধারণ জনতার আত্মত্যাগ ছাড়া কোনো রাজনৈতিক দলের পক্ষে এ আন্দোলন সফল করা সম্ভব ছিল না। ছাত্র-জনতা একীভূত হওয়ার কারণেই ফ্যাসিবাদের পতন হয়েছে।

এ সময় তিনি শহিদ আব্দুস সামাদের পরিবারের দায়ভার নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া যে যার জায়গা থেকে এসব শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের দায় পরিশোধের জন্য আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন ইলিয়াসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয় মুহূর্তে পুলিশের গুলিতে গুরুতর আহত হন ভ্যানচালক আব্দুস সামাদ। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও