• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ওএমএস চাল বিক্রিতে অনিয়মের দায়ে গ্রেপ্তার

রাঙ্গাবালীতে যুবদল নেতা বহিষ্কার


প্রকাশ:  ৬ মার্চ ২০২৫, ০৭:২২ পি.এম.
শেয়ার করুন 0
রাঙ্গাবালীতে যুবদল নেতা বহিষ্কার

মোঃ কাওছার আহম্মেদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবদলের সদস্য ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাহিদুজ্জামান সোহাগকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজারে সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়ম ও বরাদ্দকৃত চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অপরাধে যৌথবাহিনীর অভিযানে ওএমএস ডিলার সোহাগসহ দুইজন গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের হওয়ার পর যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত সোহাগের বিরুদ্ধে তাৎক্ষণিক এ পদক্ষেপ নেওয়া হয়।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সিদ্ধান্তের প্রেক্ষিতে জারি করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত