• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

লাকি আক্তারের গ্রেপ্তার দাবিতে বগুড়ায় বিক্ষোভ


প্রকাশ:  ১২ মার্চ ২০২৫, ০৮:৪১ পি.এম.
শেয়ার করুন 0
লাকি আক্তারের গ্রেপ্তার দাবিতে বগুড়ায় বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি 

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার কালি মন্দিরের সামনে থেকে মিছিল শুরু হয়ে সাতমাথা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিল শেষে সাতমাথা মুক্ত মঞ্চে শিক্ষার্থীরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। তারা 'শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে' ইত্যাদি স্লোগান দেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গতকাল (১১ মার্চ) শাহবাগে লাকি আক্তারের উপস্থিতি প্রমাণ করে, এটা ধর্ষণবিরোধী আন্দোলন নয়, বরং এটা জুলাইবিরোধী আন্দোলন। তারা ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

গণজাগরণ মঞ্চের লাকি আক্তার যেই আন্দোলনে জড়িত, সেই আন্দোলনে সন্দেহ আছে বলে দাবি করেন শিক্ষার্থীরা৷

বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনটির সদস্য সচিব সাকিব খান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিটকে ম্লান করার জন্য একটি পক্ষ প্রতিনিয়ত পায়তারা করে যাচ্ছে। লাকি আক্তারেরা ভিনদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব সময় তৎপর থাকে৷ তাই দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি পুলিশ ওপরে যারা হামলা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত