• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা খোকন


প্রকাশ:  ১৫ মার্চ ২০২৫, ০২:২৯ পি.এম.
শেয়ার করুন 0
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা খোকন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসীম উদ্দীন ( ৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে যুবদল নেতা ও তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার অনুসারী ১০-১২জন হামলায় অংশ নেয় বলে জানান আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার। মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী। তিনি পরিবার সহ ঢাকায় বসবাস করেন।

আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আমরা বাড়িতে এসেছি। আজ গ্রামের বাড়িতে জুম্মার নামাজ শেষে আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যায় ইফতার কিনতে। পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় খোকনসহ ১০-১২ জন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এসময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসাপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।  

নিশা আক্তার আরও বলেন, এ ঘটনায় আমরা মামলা করব। 

এদিকে অভিযুক্ত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে কল দিলেও সেটি আন্ধ পাওয়া যায়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার