• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০১:০০ পি.এম.
শেয়ার করুন 0
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় ১০-১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়াও আশেপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করতে বলেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু জানান, শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এ ঘটনায় ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত