• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ক্যানসারের মাঝেই ওমরাহ করলেন হিনা খান


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ক্যানসারের মাঝেই ওমরাহ করলেন হিনা খান

বিনোদন ডেস্ক

স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবুও থেমে নেই তিনি। এই কঠিন সময়ে অদম্য মনের জোরে নিজের স্বাভাবিক কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ধর্মচর্চাও। তারই অংশ হিসেবে নিয়ম মেনে রোজা পালনের সঙ্গে এবার ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় গেছেন এই অভিনেত্রী।  

সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ওমরাহ পালনের কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে সবুজ আবায়া ও মাথায় হিজাব পরা অবস্থায় দেখা গেছে। 

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি এখানে (মক্কা) আসতে পেরে অভিভূত এবং বাকরুদ্ধ। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।

অভিনেত্রীর ওই পোস্টে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, আল্লাহ আপনার সব বিপদ এবং রোগ থেকে মুক্তি প্রদান করুন।

আরেকজন লিখেছেন, আপনার ইবাদত কবুল হোক এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।

প্রসঙ্গত, গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে হিনার। বর্তমানে তিনি তৃতীয় ধাপে রয়েছেন। নিরাময় পেতে চলছে কেমোথেরাপি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল