• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

১৭ রমজান ঐতিহাসিক

বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশ:  ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অধ্যাপক মোঃ রমজান আলী ।

মঙ্গলবার (১৮মার্চ) সকাল ১১. ০০ টায় কিশোরগঞ্জ আল ফারুক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

তিনি বলেন, ইসলামের বিজয় কখনো শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করেনি। ঈমানী চেতনা, শাহাদাতের তামান্না,নীতি আদর্শ, অধম্য সাহস আর গুণগত মান ঠিক থাকলে সংখ্যা যাই হোক না কেন যেকোন অসম যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। বদর যুদ্ধ তার একটি উদাহরণ। বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজমুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন লোকমান, শহর শাখার আমীর মাওলানা আব্দুল হক, সদর উপজেলার নায়েবে আমীর মোঃ নূর উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল জলিল, মহসিন আহমেদ, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও