• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

কিশোরগঞ্জে গরুবাহী

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার


প্রকাশ:  ২১ মার্চ ২০২৫, ১২:০৫ পি.এম.
শেয়ার করুন 0
পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়ভাগ এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতির (২০মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা হয়। নিহত জাহাঙ্গীর আলম (৩৯) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জাহাঙ্গীর আলম অফিস শেষে মোটরসাইকেলে করে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই পালিয়ে যান পিকআপের চালক।

এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি আবদুল্রাহ আল মামুন।


ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১