• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বগুড়ায় কনসার্টের ভেন্যু নির্বাচনে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিনিধিদল


প্রকাশ:  ২১ মার্চ ২০২৫, ০৬:০৮ পি.এম.
শেয়ার করুন 0
বগুড়ায় কনসার্টের ভেন্যু নির্বাচনে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিনিধিদল

বগুড়া প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল দেশী শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। দেশের শিল্প সংস্কৃতি এগিয়ে নিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। 

কনসার্ট আয়োজনের স্থান নির্বাচনে শুক্রবার ২১ মার্চ সকালে বগুড়ায় দু’টি ভেন্যু পরিদর্শন করেছেন ‘সবার আগে বাংলাদেশ’র প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলীয় নেতারা। 

জানা গেছে, দেশের চারটি বিভাগে একযোগে এসব অনুষ্ঠানে দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন। ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট’র জন্য ভেন্যু নির্বাচনের লক্ষ্যে বগুড়ার ঐতিহাসিক ‘আলতাফুন্নেছা খেলার মাঠ’ ও ‘সরকারি আজিজুল হক কলেজ  খেলার মাঠ’ পরিদর্শন করেছেন সংগঠনটির প্রতিনিধিদল।

সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, দেশীয় শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সংগীত শিল্পীদের নিয়েই এই কনসার্ট হবে। বিদেশি শিল্পী নয় বরং আমাদের দেশের শিল্পীদের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরাই মূলত ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের মূল উদ্দেশ্য।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল