• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

সেনাপ্রধানকে বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো : এ্যানি


প্রকাশ:  ২২ মার্চ ২০২৫, ০৯:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
সেনাপ্রধানকে বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো : এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি উনার জায়গায় আছে, উনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না।

৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। 

শনিবার (২২ মার্চ) বিকালে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত। ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না।

তিনি আরও বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকের বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেব না। মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের  ঘাম, শ্রম ও রক্ত আছে। লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছাতে হলে একটি গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগেনি তারাতো পালিয়ে গেছে। কিন্তু তাদের সব লোক ও টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। যারা বিএনপির ভালো চায় না। যারা বিএনপি ক্ষমতায় আসুক, এটা চায় না। যারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক, এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও