• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাদকবিরোধী অভিযান

যুবদল নেতার বাবা ও সহযোগী গ্রেপ্তার


প্রকাশ:  ২৪ মার্চ ২০২৫, ১১:৫১ এ.এম.
শেয়ার করুন 0
যুবদল নেতার বাবা ও সহযোগী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেনকে গ্রেপ্তারে অভিযানে গেলে তিনি পালিয়ে যান। এসময় তার বাবা ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেনের বাবা কাজী রাইসুল হক, একই এলাকার মহাদেব।

জানা গেছে, কাজী রাব্বি হোসেন একজন চিহ্নিত ইয়াবা, ফেনসিডিল কারবারি ও চিহ্নিত চাঁদাবাজ। তিনি দীর্ঘদিন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত এবং কালিগঞ্জে ইয়াবার খুচরা ও পাইকারি মাদকসেবীদের কাছে নিয়মিত ইয়াবা বিক্রি করে আসছেন।

এমন সংবাদে ক্যাম্প কমান্ডার কালিগঞ্জ আর্মি ক্যাম্প মৌতলায় উক্ত ইয়াবা কারবারি ও চাঁদাবাজের বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা কারবারি পালাতে সক্ষম হলেও সহযোগী তার বাবা কাজী রাইসুল হক এবং একজন খুচরা ক্রেতা মহাদেবকে হাতেনাতে নাটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে ইয়াবা কারবারি কাজী রাব্বির বাসা তল্লাশি করে ৫০ পিস ইয়াবা, ১৫ পিস ইয়াবা সেবন করার কলকি, ৫টি গ্যাস লাইট, ২টি সিরিঞ্জ, ১টি রামদা, ১টি ২৪ ইঞ্চি স্টিলের পাইপ, ৫টি মোবাইল এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত অপরাধীদের উল্লিখিত প্রমাণাদিসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার