• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শেখ মুজিবের জন্য দোয়া চাওয়া গাজীপুর সিটির সচিব ওএসডি


প্রকাশ:  ২৫ মার্চ ২০২৫, ০৭:০৩ পি.এম.
শেয়ার করুন 0
শেখ মুজিবের জন্য দোয়া চাওয়া গাজীপুর সিটির সচিব ওএসডি

গাজীপুর প্রতিনিধি
স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের চিঠি দিয়ে বিতর্ক তৈরি করায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব আবু হায়াত রফিকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে গাজীপুর সিটি করপোরেশন থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়।

এছাড়া প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আব্দুল লতিফ খান।

এর আগে গত ২০ মার্চ নমিতা দে’র স্বাক্ষরিত এক চিঠিতে জেলার মসজিদে এ আয়োজনের অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর সমালোচনা শুরু হয়। পরে তা সংশোধন করে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে বলেন, ‘ভুলবশত চিঠিটি তৈরি করা হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। পরে ভুল ধরার পর তা সংশোধন করা হয়। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নমিতা দে দীর্ঘ দিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্টের পর তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক মেয়রদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে যদি এমন কিছু হয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও