• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চুন্নুর মত জাতীয় বেঈমানদের সামাজিক ভাবে বর্জন করুন- আবু হানিফ


প্রকাশ:  ২৮ মার্চ ২০২৫, ০৯:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
চুন্নুর মত জাতীয় বেঈমানদের সামাজিক ভাবে বর্জন করুন- আবু হানিফ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: গণঅধিকার পরিষদ,করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮শে মার্চ ) করিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, "জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে আজকে এভাবে আমরা ইফতার মাহফিল করতে পারতাম কিনা সন্দেহ রয়েছে। বিগত সময়ে আপনারা দেখেছেন বিরোধী রাজনৈতিক দল গুলো যেখানেই ইফতার মাহফিল করেছে সেখানেই স্বৈরাচার আওয়ামিলীগ হামলা করেছে। ছাত্র জনতার আন্দোলনের সফলতার ফলে আজকে আমরা এক হতে পেরেছি, জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য আমাদের ধরে রাখতে হবে। এই করিমগঞ্জ থেকে বিগত সময়ে এমপি হয়েছিল মজিবুল হক চুন্নু, কখনো বিনা ভোটে,কখনো রাতের ভোটে  কখনও ডামি ভোটে।

তিনিবলেন, এই চুন্নুর মত জাতীয় বেঈমানদের সামাজিক ভাবে বয়কট করতে হবে।  এরা দেশের শত্রু,জনগণের শত্রু,গণতন্ত্রের শত্রু। এটা দেশ ও জাতির কখনো ভালো চায় না।এরা বিগত সময়ে  ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে হাসিনাকে সহযোগিতা করেছ,এদের বিচার হওয়া উচিত। করিমগঞ্জের মানুষের প্রতি আমাদের আহবান থাকবে আপনারা জাতীয় বেঈমানদের সামাজিক ভাবে বর্জন করুন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এই দেশে তরুণদের রাজনৈতিক ভাবে সচেতন করেছে। তরুণদেরকে রাজনীতিতে আকৃষ্ট করেছে সেই কোটা সংস্কার আন্দোলন। অধিকারের বিষয়ে তরুণদের সম্পৃক্ত করেছিলো সেই কোটা সংস্কার আন্দোলন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর শুধু এই দেশে নয় বিশ্বের নজিরবিহীন ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা সেই তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহবান জানাচ্ছি। তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের জন্য মঙ্গল। এই ঐক্যবদ্ধ তরুণরা ২৪ সালে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তাই দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।রাজনীতিতে মেধাবী তরুণদের যুক্ত হতে, তবেই আগামীর সংসদ তরুণদের হবে। জুলাই আগষ্টে গণঅভ্যুত্থানের পর দেশ একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল। ড.ইউনূস সরকার যখন দায়িত্ব নেয়,তখন প্রশাসন বলতে কিছুই ছিলো না,সকল রাষ্ট্রযন্ত্র অচল ছিলো,সেই অবস্থা থেকে  গত কয়েক মাসে নিরলস ভাবে কাজ করে একটা ধ্বংস স্তূপ থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে ড. ইউনুস। ইতোমধ্যে অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে। সবার উচিত এই সরকার কে সহযোগিতা করা।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলার আহ্বায়ক অধ্যক্ষ সামছুল ইসলাম,সঞ্চালনা করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া,জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল,ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার