• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বরিশাল

সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার


প্রকাশ:  ২৯ মার্চ ২০২৫, ০৫:১৩ পি.এম.
শেয়ার করুন 0
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি 

বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে বরিশাল নগরীর বান্দ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ওসি জানান, আলমাস এই মামলার দুই নম্বর আসামি, তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিনই বরিশাল রিপোর্টার্স ইউনিটির খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১৩ জনকে নামধারি এবং ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০-২৫ জন হামলাকারী স্থানীয় দৈনিকের সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা চালায়। তাদের মারধর করা হয়, ক্যামেরা ও দুটি মোবাইল ভাংচুর করা হয় এবং নগদ টাকা লুটে নেয় হামলাকারীরা। এ ছাড়া, আদালতের প্রধান গেটের সামনে সাংবাদিকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মহানগর বিএনপি, জেলা বিএনপি (দক্ষিণ), বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও