• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সৌদি আরবের সাথে মিল রেখে রাঙ্গাবালী ৮ গ্রামে ঈদ পালন


প্রকাশ:  ৩০ মার্চ ২০২৫, ১১:০৩ এ.এম.
শেয়ার করুন 0
ঈদের নামাজ
ঈদের নামাজ

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮ গ্রামে প্রতি বছরের মতো এবারও আগাম ঈদ-উল ফিতর উদযাপন করছেন জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা।

রবিবার (৩০ মার্চ)  ঈদের নামাজ আদায় করেছেন। তারা ২০০ বছর আগে থেকে বিশ্বের সাথে একই দিনে রমজান ও ঈদ পালন করে যাচ্ছে। 

জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, উত্তর পশুরবুনিয়া, নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামগুলোর কয়েক  হাজার মানুষ ঈদ-উল ফিতর উদযাপন করছে। তারা সবাই কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩