• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি


প্রকাশ:  ৩০ মার্চ ২০২৫, ০৬:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুটকিহারি কবরস্থান থেকে ৪টি কবর খুঁড়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৩০ মার্চ) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কঙ্কাল চুরি হওয়া ব্যক্তিরা হলেন- মহেশখালী গ্রামের মৃত সিদ্দিকা বেগম, নাজু মিয়া, শরীফা খাতুন ও সিফাত আল হাসান।

স্থানীয়রা দেখতে পান, কবরগুলো খোঁড়া এবং মরদেহের কোনো অস্তিত্ব নেই। পরে কবরস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে ভাতারমারি ফার্ম নামক ব্রিজের নিচে একটি ব্যাগের ভেতর থেকে একটি মানুষের মাথার খুলি ও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে কবরস্থানে ছুটে যান স্বজনরা। তারা কাঁদতে কাঁদতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একমৃত মহিলার ছেলে বলেন, ‘আমার মায়ের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, এটা ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। যারা এই কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নাজু মিয়ার পরিবারের সদস্য মোখলেসুর বলেন, ‘কবরস্থানে এমন ঘটনা ঘটবে, তা আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা আতঙ্কিত। প্রশাসন যেন দ্রুত অপরাধীদের খুঁজে বের করে।’

শরীফা খাতুনের পরিবারের বড় ছেলে রফিকুল বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার ওপর এমন ঘটনা আমাদের আরও বিপর্যস্ত করে তুলেছে।’

সিফাত আল হাসানের পরিবারের বাবা কামাল হোসেন বলেন, ‘এই ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত। আমাদের পরিবারের সদস্যদের কঙ্কাল চুরির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি এবং অপরাধীদের শনাক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার