• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নোয়াখালী

জমজ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১


প্রকাশ:  ৩ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পি.এম.
শেয়ার করুন 0
জমজ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী জেলার কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে ধর্ষণে অভিযুক্ত মো. ফরিদকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।

বুধবার নারীও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এদিকে মেডিকেল পরীক্ষার জন্য দুই বোনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মো. ফরিদ উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তায় নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল। সেসময় ভিকটিমদের বাবা ঘরে বিশ্রামে আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবস্থার অবনতি কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকালে তার সঙ্গেও একই কাজ করেছে ফরিদ।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া আরো জানান, গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩