• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

'জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা


প্রকাশ:  ৮ এপ্রিল ২০২৫, ০৭:১২ পি.এম.
শেয়ার করুন 0
'জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানান, বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের আসবাবপত্র লুটে নেওয়া হয় এবং চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ জেলা বিএনপি নেতাদের ছবি ভেঙে ফেলা হয়।

এছাড়া পার্শ্ববর্তী দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’—এই স্লোগানগুলো লিখে যায় হামলাকারীরা।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের নির্দেশে এ হামলা চালানো হয়েছে।

ছাত্র-জনতার গণ-আন্দোলনে হামলা ও মামলার অন্যতম অভিযুক্ত অজিত দাশ বর্তমানে পলাতক থাকলেও, তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনী এখনও এলাকায় তৎপর রয়েছে।’ তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও