• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা রুবেল গ্রেপ্তার


প্রকাশ:  ৯ এপ্রিল ২০২৫, ০৫:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পুলিশ সুপার বলেন, রুবেলকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করে লালপুর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা যুবদল কর্মী মাসুদ রানা (৪৫)।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে থানা থেকে অভিযুক্ত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থকরা। এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে মামলা করা হয়। অভিযুক্তদের আটক করতে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে নাটোর থানায় রাখা হয়েছে।

জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, সদর থানা থেকে আদালত কাছাকাছি হওয়ায় তিন আসামিকে সদর থানায় আনা হয়েছে। লালপুর থানা থেকে মামলার কাগজপত্র সদর থানায় পৌঁছালে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে রুবেলকে লালপুর উপজেলার গৌরীপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আটক করে লালপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার