• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজশাহীতে ২ হাজার কোটি টাকার আম বাণিজ্যের প্রত্যাশা


প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে চলতি মৌসুমে দুই হাজার কোটি টাকার আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর রেকর্ড পরিমাণ আম বাণিজ্যের আশা তাদের। আম চাষীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় আমের ফলন বেশি হলেও পানির সল্পতার কারণে আম গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। বৃষ্টি হলে কিছুটা পরিত্রাণ মিলবে বলে আশা তাদের। 

রাজশাহীর বাগানগুলোতে ডালে ডালে ঝুলছে অসংখ্য গুটি আম। গত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রাও ৩০ মেট্রিক টন বেশি। কৃষি কর্মকর্তা ও কৃষি বিপণন কর্মকর্তার দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রায় ২ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে রাজশাহীর আমের বাজারে।  

তবে, আমের উৎপাদন বাড়লেও, গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। আম চাষীরা বলছেন, কীটনাশক স্প্রে করার পরও সুফল মিলছে না। 

ফলন ভালো পেতে পর্যাপ্ত পরিমাণে সেচ, কীটনাশক প্রয়োগ, গাছে পানি স্প্রে ও মালচিং করার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে পবা উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম। 

এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা বেগম। 

এদিকে কৃষকদের নায্যমূল্য প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ২০২৩-২৪ অর্থ বছরে আমের আবাদ হয় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয় দুই লাখ ৩৩ হাজার ৪৪৮ মেট্রিক টন। চলতি মৌসুমে একই পরিমাণ জমিতে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার তিন মেট্রিক টন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার