• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইটনায় চাচার হাতে ভাতিজা খুন হওয়ার অভিযোগ


প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৫, ০২:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম মিয়া (২০) উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকার ফারুক মিয়ার ছেলে। ঘটনার পর তাঁর চাচা বাবুল মিয়া পলাতক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে বাবুল মিয়া ও তাঁর ভাতিজা মোকারিমের মধ্যে হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুরি নিয়ে মোকারিমকে আঘাত করেন বাবুল মিয়া। এ সময় গুরুতর আহত হন মোকারিম। আহত অবস্থায় মোকারিমকে স্বজনেরা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিহত মোকারিমের আরেক চাচা মো. হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে সামান্য ঝগড়া হয়েছিল। হঠাৎ করেই বাবুল আর মনির ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। আমি মাঝখানে পড়ে রক্ষা করতে গিয়ে আহত হই। হত্যাকারী যে হোক আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে, অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার