• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সাবস্টেশনে অগ্নিকাণ্ড

সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন নেত্রকোণা জেলা কারাগার


প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে সাড়ে সাত ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা কারাগার। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে কারাগারের লোকজন ও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। 

জেলা কারাগার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নেত্রকোণা কার্যালয়ের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঠিক ৫ মিনিটের মধ্যে কারাগারের প্রাচীরসংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ করে আগুন ধরে যায়।

এ সময় কারাগারের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কারাগার।

কারাগার সূত্র জানায়, কারাগারে অন্তত ৬৮৯ জন বন্দি রয়েছেন। এসব বন্দিরা অন্ধকারের মধ্যে ছিলেন। রাতভর কারাগারে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্ব ছিল সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেত্রকোণা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবদুল কাদির বলেন, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে সাবস্টেশনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও লোকজনের সহায়তায় কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। বিদ্যুতের লোকজন সাবস্টেশনটি সচল করতে কাজ করছেন। তারা জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সাবস্টেশনের ট্রান্সফরর্মার বিকল হয়ে গেছে। কারাগারের অভ্যন্তরে বিশেষ জায়গায় জেনারেটরের ব্যবস্থা ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সরবরাহ স্বাভাবিক হয়’।

নেত্রকোণা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান জানান, নেত্রকোনা কারাগারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। 

পিডিবি নেত্রকোণা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ করা হলে কিছুক্ষণের মধ্যে কারাগারের নিজস্ব সাবস্টেশনে আগুন ধরে যায়। পিডিবির লোকজন তা সারাতে কাজ করেছে। আজ সকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও