• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের দায়িত্ব নিলো ছাত্রদল


প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৫, ০৯:১১ পি.এম.
শেয়ার করুন 0
বগুড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের দায়িত্ব নিলো ছাত্রদল

বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কের খাদে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা ছাত্রদল। খোলা আকাশের নিচে পরিত্যক্ত জায়গায় ওই বৃদ্ধ দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে ছিলেন। তার চিকিৎসা ব্যবস্থা করাসহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) বিকালে নন্দীগ্রাম উপজেলার বিজরুল বাজারের কল্যাগাড়ী এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

মানবিক কর্মকান্ডের উদ্যোগ নেওয়ায় তিনি ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। নেতাকর্মী ও স্থানীয়দের সহায়তায় বৃদ্ধের চুল কেটে গোসলের পর নতুন পোশাক পরিয়ে দেন জেলা ছাত্রদল সভাপতি।

এসময় অস্পষ্ট ভাষায় ওই বৃদ্ধ বলছিলেন, তার নাম বেলাল, মেয়ের নাম গোলাপি। তবে ঠিকানা বলতে গিয়ে এলোমেলো উত্তর দেন।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। স্বাভাবিক হলে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। পরিচয় শনাক্ত করা সম্ভব হলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার