• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কর্মচারীদের কুপিয়ে

টোল প্লাজা থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন বিএনপি নেতা


প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

লালামনিরহাট তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মাহফুজুর রহমান রাজু (৪০) নামে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মামলাটি করেন টোল আদায়কারী পরিচালক নাজমুল আলম। মামলায় ওই বিএনপি নেতা রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

এর আগে গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে টোল প্লাজায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের মোস্তাফি এলাকার সামাদ বেপারির ছেলে।

আহতরা হলেন- টোল আদায়কারী ম্যানেজার সুরুজ্জামান (৩০), কর্মচারী জুয়েল (২৬) ও মোখলেস (২৭)।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোকাদ্দেম হোসেন জানান, আতদের মধ্যে জুয়েল ও সুরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশের ৫ জন সদস্য দায়িত্বরত থাকলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার পর পরেই তড়িঘড়ি করে একটি পক্ষ সিসিটিভির ফুটেজ ও ঘটনার আলামত নষ্ট করেছে বলেও অভিযোগ উঠেছে।

টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর রওশন জানান, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় লুটপাটের কোনো ঘটনা ঘটেছে কি না তা সিসিটিভির ফুটেজ দেখলে বোঝা যাবে।

জানা যায়, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুসহ ৫-৭ জন মোটরসাইকেলযোগে টোল না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তিস্তা টোল প্লাজা পার হচ্ছিলেন। এসময় টোল প্লাজার কর্মচারীরা মোটরসাইকেল প্রতি ১০ টাকা করে টোল চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর বিএনপি নেতা রাজু দেশীয় অস্ত্রে সজ্জিত দলবল নিয়ে তিস্তা টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে লোহার রড় দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ক্যাশ বাক্সে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, বুধবার রাতে তিস্তা টোলপ্লাজার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও