• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাঁধ ভেঙে পানি ঢুকছে টাঙ্গুয়ার হাওরে


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

নজরখালী বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরের দিকে পানি ঢুকছে। পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি বেড়ে যাওয়ায় টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধটি ভেঙে যায়। শনিবার (২৬ এপ্রিল) সকালে নজরখালী বাঁধটি ভেঙে যায়।

হাওর পাড়ের কৃষক ও সার্বিক গ্রাম উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, টাঙ্গুয়ার হাওরটি রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত থাকায় এ হাওরে পানি উন্নয়ন বোর্ডের আওতায় কোনো বাঁধ নির্মাণ করা হয় না। তবে প্রতি বছরের মতো এবারও হাওরের পার্শ্ববর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলার চার ইউনিয়নের ৮২ গ্রামের কৃষক প্রায় ১২০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করেছেন। বোরো ফসলের সুরক্ষায় এলাকাবাসী নিজ উদ্যোগে হাওরের প্রবেশ মুখে নজরখালী বাঁধটি দিয়ে থাকেন।

তিনি বলেন, এবারে যারা হাওরে ধান চাষ করেছেন তারা আগাম জাতের ধান চাষ করেছেন। ইতোমধ্যে সবাই তাদের ধান কেটে নিয়েছেন। অল্প কিছু বাকি আছে, পানি বাড়ার আগেই সেগুলো উঠে যাবে। এতে বাঁধ ভাঙলেও ফসলের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রংচি গ্রামের কৃষক আব্দুল হেলিম জানান, তিনি টাঙ্গুয়ার হাওরে আগাম জাতের ধান চাষ করেছেন। হাওরের বাঁধ ভাঙার আগেই তিনি জমির ধান কেটে ঘরে উঠিয়েছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, নজরখালী বাঁধটি আমাদের আওতাভুক্ত নয়। তবে শুনেছি টাঙ্গুয়ার হাওর পাড়ের কৃষকরা তাদের নিজ উদ্যোগে বাঁধটি দিয়ে থাকেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, টাঙ্গুয়ার হাওরে এবার ১২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। সরেজমিন দেখা গেছে, তারা ৯৫ শতাংশ ধান কেটে তুলেছেন। বাকি ৫ শতাংশ পানি ওঠার আগেই কাটতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, নজরখালী বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়। তাই ওখানে কৃষকদের ধান চাষাবাদে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি হাওরে পানি ঢোকার সময় জেলেরা যেন মা মাছ না মারে সে ব্যাপারে উপজেলা মৎস্য অফিসারকে বলে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ িএমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার