• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুড়িগ্রাম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ


প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১০ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: 

সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা শাখা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিক্ষোভ সমাবেশে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ চান আইনজীবীরা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.আশরাফ আলী,সহ দফতর সম্পাদক অ্যাড. শাহ আলী আহমেদ, সদস্য অ্যাড. আবু সাঈদ শিথীল, অ্যাড. মোছা. শাহানাজ পারভীন, অ্যাড. হারুন অর রশিদ, অ্যাড. মো. নুর জামাল প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি করেন।

জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড ফখরুল ইসলাম বলেন, এবিএম খাইরুল হক ফ্যাসিবাদের একজন দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ। অবিলম্বে কুখ্যাত এবিএম খাইরুল হকসহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করেন। না হলে সারাদেশে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার