• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রীর পিএস আটক


প্রকাশ:  ১ মে ২০২৫, ০৮:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রীর পিএস আটক

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরের শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএস) আল আমিন খান আটক হয়েছেন। বৃহস্পতিবার সকালে মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের শ্বশুরবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আল আমিন খান ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৌলভী পাড়ার মৃত আয়াত আলী খানের ছেলে। সাবেক মন্ত্রীর প্রতিবেশী তিনি। ড. রাজ্জাক মন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন আল আমিন। দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব না পেলেও আল আমিন ড. রাজ্জাকের এপিএস পদে বহাল থাকেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে বাধা ও হত্যাচেষ্টার মামলায় আল আমিনকে আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩