• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ক্লিনসিটি গড়তে যুবদল নেতার পরিচ্ছন্নতা অভিযান


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০৭:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ক্লিনসিটি গড়তে যুবদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী প্রতিনিধিঃ 

‘আমার রাজশাহী আমার অহংকার, যুবদলের দায়িত্বে রাখব পরিষ্কার’ স্লোগানে রাজশাহীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করেছেন যুবদলের নেতাকর্মীরা।

রোববার (৪ মে) সকাল ১০টা থেকে নগরীর লক্ষিপুর টিবি হাসপাতাল এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে এ পরিচ্ছনতা অভিযান পরিচালিত হয়।

নগরবাসী জানিয়েছেন, রাজশাহীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন থাকায় জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে। যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। যুবদল নেতাকর্মীরা এমন কর্মসূচি শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন নগরীর বাসিন্দারা।

এদিন দুপুরে যুবদল নেতা রবি নিজেই পুকুরে নেমে আবর্জনা অপসারণ করেন। এ সময় ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের সদস্য রফিকুল ইসলাম রবি ঢাকা মেইলকে বলেন, নগরবাসীর সুরক্ষায় সচেতনতামূলক আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জনসম্পৃক্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এরই ধারবাহিকতায় আমাদের আজকের পরিচ্ছনতা অভিযান। ‘আমার রাজশাহী আমার অহংকার, যুবদলের দায়িত্বে রাখব পরিষ্কার’ স্লোগানে আমরা কর্মসূচি শুরু করেছি।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক এই নেতা আরও বলেন, আমরা ক্লিনসিটি হিসেবে রাজশাহীকে গড়ে তুলতে চাই। এটি একদিনের কাজ নয়, আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।

এ দিনের কর্মসূচিতে সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপনসহ আরও অনেকে অংশ নেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও