• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

কসবা সীমান্তে বিএসএফের গুলি, তরুণ নিহত


প্রকাশ:  ৫ মে ২০২৫, ০৬:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সাকিব মিয়া নামের এক তরুণ নিহত হয়েছেন। সুজিত বর্মণ নামের এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেলে কান্নার রোল পড়ে যায়।

নিহত সাকিব মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা পুরাতন গুচ্ছগ্রামের মোতাহার মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সাকিব মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তের পুরাতন গুচ্ছগ্রাম সীমান্তে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সাকিব মিয়াসহ কয়েকজন বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে বাংলাদেশি তরুণ সাকিব মিয়া ও ভারতীয় নাগরিক সুজিত বর্মণ (৩৫) আহত হন।

এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সোমবার সকালে সাকিব মিয়া মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় নাগরিক সুজিত বর্মণ। দুপুরে লাশ নিহতের বাড়িতে নিয়ে এলে কান্নার রোল পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা নিহতের বাড়িতে যান।

নিহতের বাবা মোতাহের হোসেন বলেন, বাংলাদেশের ভিতরে ছিল আমার ছেলে। বিএসএফ আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। আমরা তার বিচার চাই।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খান রবিন বলেন, সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন সাকিব। সীমানায় অবস্থান করায় ভারতীয় বিএসএফ সাকিবকে গুলি করে খুন করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. জিয়াউর রহমানসহ বিজিবির একাধিক কর্মকর্তার মোবাইলে ফোন করলেও তারা রিসিভ করেননি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, গভীর রাতে সীমান্ত দিয়ে ভারত থেকে মোটরসাইকেল আনার সময় বিএসএফের গুলিতে সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর একজন ভারতীয় নাগরিক সুজিত বর্মণ ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও