• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

হবিগঞ্জ

বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত অর্ধশতাধিক


প্রকাশ:  ৫ মে ২০২৫, ০৬:৫১ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদার সঙ্গে একই গ্রামের মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ রয়েছে।

এর জেরে সোমবার দুপুরে দুই গোষ্ঠীর লোকজন টেঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়।

তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় আইযুব আলী (৭০), আজিজুল হক (৩), হাদিস মিয়া (৩৫), তাহের আলী (৫০) সহ পাঁচজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার